আন্তর্জাতিক

১৯৩ তালেবান নিহত

আন্তর্জাতিক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠী তালেবানের অন্তত ১৯৩ সদস্য নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রান্তে তালেবানের বিরুদ্ধে চালানো অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ জুন) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া কয়েকটি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ১৯৩ সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে আরও ১১০ তালেবান সদস্য আহত হয়েছেন।

এদিকে, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের তাখার, পূর্বাঞ্চলের মাইদান ওয়ার্দাক এবং উত্তরাঞ্চলের বালখ প্রদেশের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

সংঘর্ষে আফগান সরকারি বাহিনীর ৬ সৈন্য নিহত, সাতজন আহত এবং আরও ১৯০ জনকে জিম্মি করার দাবি করেছেন তালেবানের এই মুখপাত্র।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা