আন্তর্জাতিক

আগেও ছিল করোনা!

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের মহামারির ছোবলে আক্রান্ত বিশ্ব। দুই দশকের বেশি সময় ধরে দুনিয়াজুড়ে মানুষের জীবন। এই বিভীষিকার জন্ম দিয়েছে এই ভাইরাস। তবে গবেষণা বলছে, দুই বছর আগে নয় করোনা মানুষের জীবনে বিপর্যয় নিয়ে এসেছিল আজ থেকে আরও ২০ হাজার বছর আগে!

সাম্প্রতিক এক গবেষণা বলছে, ২০ হাজার বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনার প্রাদুর্ভাব ঘটেছিল। মূলত পূর্ব এশিয়ার কিছু দেশ, যেমন- চীন, জাপান ও ভিয়েতনাম অঞ্চলের আধুনিক মানুষের ডিএনএ-তে করোনাভাইরাস সংক্রমণের ছাপ রয়ে গেছে।

আর এ থেকেই করোনার জিনগত অভিযোজনের প্রসঙ্গও উঠে এসেছে। এই গবেষণার নামকরণ করা হয়েছে অ্যান অ্যানসিয়েন্ট ভাইরাল এপিডেমিক ইনভলবিং হোস্ট করোনাভাইরাস ইন্টারেক্টিং জেনেস মোর দেন ২০,০০০ ইয়ারস অ্যাগো ইন ইস্ট এশিয়া।

অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দাবি করা হয়েছে, পূর্ব এশিয়া থেকে যে একাধিক করোনাভাইরাস মহামারির উৎপত্তি হয়েছিল, তার সপক্ষে একাধিক প্রমাণ মিলেছে। প্রাচীন করোনা প্রজাতির কোনও ভাইরাস বা মানুষের দেহে যে রকম করোনাভাইরাস সংক্রমিত হয়েছে, সে রকমভাবেই ভিন্ন একটি ভাইরাসের জেরে পূর্ব এশিয়ার প্রাচীন মানুষের মধ্যে মহামারি ছড়িয়ে পড়ে থাকতে পারে।

গবেষণায় দাবি করা হয়েছে, প্রাচীনকালের ভাইরাসের বিষয়ে জানতে পারলে বিবর্তনমূলক তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, যা আরও ভালোভাবে ভবিষ্যতে মহামারির পূর্বাভাস দিতে পারে।

কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন সুইলমি এবং রে তোবলারের সেই গবেষণা। তাদের দাবি, পূর্ব এশিয়ায় বর্তমানে যে মানুষরা বসবাস করেন, তাদের ৪২টি জিনে করোনাভাইরাস প্রজাতির জিনগত পরিবর্তনের প্রমাণ মিলেছে।

সুইলমি এবং তোবলার জানিয়েছেন, তারা বিশ্বের ২৬টি জাতির আড়াই হাজারেরও বেশি জিন নিয়ে বিশেষ ধরনের বিশ্লেষণ করেছেন। তার ভিত্তিতে মানুষের ৪২টি ভিন্ন জিনে বিশেষ ধরনের প্রোটিনের সংকেত পাওয়া গেছে।

তারা বলেছেন, ‘এই ভাইরাস ইন্টারেক্টিং প্রোটিনসের (ভিআইপি) সংকেত পাওয়া গেছে মানুষের মাত্র পাঁচটি জাতির ক্ষেত্রে। তারা সবাই পূর্ব এশিয়ার বাসিন্দা। যা সম্ভবত করোনাভাইরাস প্রজাতির বিচরণের ক্ষেত্র ছিল। সেই তথ্য অনুযায়ী, পূর্ব এশিয়ার মানুষ প্রায় ২৫ হাজার বছর আগেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছিল।’

গবেষকদের দাবি, ৪২টি ভিআইপি মূলত ফুসফুসে প্রভাব ফেলতো। যা করোনার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুধু তা-ই নয়, তারা দাবি করছেন, ওই ভিআইপিগুলোর সঙ্গে যে সরাসরি সার্স-কোভ-২ ভাইরাসের যোগসূত্র ছিল, সে বিষয়েও নিশ্চিত তারা।

দুই গবেষক দাবি করেছেন, কয়েকটি ভাইরাস ইন্টারেক্টিং প্রোটিনস বা ভিআইপির জিন বর্তমানে করোনার চিকিৎসার জন্য ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবেও এটি ব্যবহারের সুযোগ রয়েছে।

সূত্র: সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, হিন্দুস্তান টাইমস, জি নিউজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা