আন্তর্জাতিক

কাশ্মীরে পুলিশ কর্মকর্তা খুন

আন্তর্জাতিক : কাশ্মীরে বাড়িতে ঢুকে ফৈয়াজ আহমেদ নামক সাবেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহত কর্মকর্তার মেয়ে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হরিপরিগামের ত্রাল এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর ফৈয়াজ, তার স্ত্রী ও মেয়েকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ফৈয়াজ ও তার স্ত্রী পথেই মারা যান। মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

হামলার পরে, গোটা এলাকা ঘেরাও করে ফেলেছে নিরাপত্তাবাহিনী, হামলায় যুক্ত সন্ত্রাসীদের সন্ধান চলছে।

এরআগে রোববার ড্রোনের মাধ্যমে হামলা হয় কাশ্মিরের বিমানঘাঁটিতে। যার কারনে বিমানবাহিনীর স্টেশনের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং দুজন সেনা আহত হন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা