আন্তর্জাতিক

মহাকাশে যেতে লাগছে ২৩৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : অ্যামাজন প্রধান জেফ বেজোস। এই ধনকুবেরের সঙ্গে মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার খরচ করছেন এক ব্যক্তি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী হবেন।

শনিবার (১২ জুন) বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি মহাকাশ ভ্রমণ নিয়ে নিলামের আয়োজন করে। নিলামটি নাম প্রকাশ না করা ওই ব্যক্তিটি জিতেছেন। খবর বিবিসির।

এক টুইট বার্তায় কোম্পানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। ১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ছোট ভাই মার্ক বেজোস এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক। নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন 'ক্লাব ফর ফিউচার'কে দেয়া হবে।

প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগে সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নিচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে।

এই সপ্তাহের শুরুর দিকে ইন্সটাগ্রামে একটি পোস্টে অ্যামাজন প্রধান লিখেছেন, ‘জুলাই মাসের বিশ তারিখে আমার ভাইয়ের সঙ্গে আমি এই যাত্রা শুরু করবো। সবচেয়ে সেরা অভিযান, আমার প্রিয় বন্ধুর সঙ্গে।’

ব্লু অরিজিন জানিয়েছে, নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উপরে নিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবে। সবমিলিয়ে এই ভ্রমণের সময় হবে ১০ মিনিট।

তবে জেফ বেজোস একাই নন, রিচার্ড ব্রানসন নামের আরেক আমেরিকান মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছেন। ভার্জিন ভিএসএস ইউনিটি নামের একটি মহাকাশযানে করে তিনি ৮ জুলাই পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা