আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : মোটরসাইকেল মিছিল বের করেছিলেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। করোনা ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মিছিল বের করায় তাকে জরিমানা করা হয়েছে। একই কারণে তার ছেলে ও দেশটির এক মন্ত্রীকেও জরিমানার আওতায় আনা হয়।

শনিবার (১২ জুন) তিনি এ মিছিল বের করেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

এপি’র খবরে বলা হয়েছে, শনিবার সাও পাওলো শহরে সরকারি আদেশ অমান্য করে বড় পরিসরে মোটরসাইকেল র‍্যালি বের করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। এতে অংশ নেয় হাজারো মানুষ। ছিলো না কোনো ধরনের সামাজিক দূরত্ব। এমনকি কেউই মাস্ক পরেনি। অথচ যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক পরার প্রয়োজন জানিয়ে স্লোগান দেন বলসোনারোর সমর্থকরা।

এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলছেন সাও পাওলোর গভর্নর জোওয়াও ডোরিয়া। প্রেসিডেন্টের উপযুক্ত শাস্তি হওয়া উচিত মনে করেন তিনি। জোওয়াও ব্রাজিলের রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বেশ জনপ্রিয়।

নিয়ম ভঙ্গ করায় প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১০৮ ডলার জরিমানা করেছে প্রাদেশিক সরকার। জনসমাগম স্থলে মাস্ক ও সামাজিক দূরত্ব না মানায় এর আগেও সতর্ক করা হয় ব্রাজিলের প্রেসিডেন্টকে।

স্থানীয়রা জানান, শনিবারের মিছিলে কমপক্ষে ১২ হাজার মোটরসাইকেল অংশ নেয়। এ বিষয়ে প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হলে কোন প্রতিক্রিয়া জানাননি তিনি।

ব্রাজিলে করোনা পরিস্থিতি খুবই নাজুক। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৮ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩৫৮ জনে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা