আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। শনিবার (১২ জুন) পশ্চিম কাবুলে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও ছয় জন আহত হয়।

কাবুলের যে স্থানে বোমা হামলাটি হয়েছে সেখানে মূলত স্থানীয় হাজারা জাতিগোষ্ঠীর বসবাস। এর আগে চলতি মাসের শুরুর দিন কাবুলে আলাদা দুটি বোমা হামলায় ১২ জন নিহত হয়।

দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে হামলাগুলো হয়।

বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী। এর আগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএল। আফগানিস্তানে ৩৬ মিলিয়ান জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ শিয়া জনগোষ্ঠী।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানান, হামলার পর বোমাটি দুটি গাড়িতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনাটি ঘটে।

এর আগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল। গত আট মে কাবুলে একটি গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার কথাও জানিয়েছিল তারা।

এদিকে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। যা শুরু হয় চলতি বছরের ১ মে থেকে। আগামী ১১ সেপ্টেম্বরের আগেই সব সেনা প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে চায়।

আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে বলে ধারণা করছেন অনেকে। অনেক দেশ এরই মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা