আন্তর্জাতিক

২৮ স্ত্রী সাথে নিয়ে বরযাত্রা!

সাননিউজ ডেস্ক: বিশ্ব এখন হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগামাধ্যমের কল্যাণে নানা প্রান্তের খবর মুহূর্তেই পাচ্ছি। গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি অনেক অদ্ভুত খবরও আমাদের চোখে পড়ে।

সম্প্রতি এমনি একটি অদ্ভুত খবরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, এক ব্যক্তি ৩৭তম বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। সবচেয়ে মজার বিষয়, বৃদ্ধের বরযাত্রায় উপস্থিত ছিলেন তার ২৮ স্ত্রী, ৩৫ সন্তান ও ১২৬ নাতি-নাতনি।

যদিও ঘটনাটি কোথায় ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই খবরের সত্যতা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন। পাশাপাশি একবিংশ শতাব্দীর এই সময়ে এসে এমন ঘটনার নিন্দাও চলছে। তবে নেটিজেনদের কেউ কেউ বিষয়টি নিয়ে নানা মজার মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, ‘পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে সাহসী মানুষ।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই ব্যক্তির কাজ দেখে মরে যাওয়া উচিত।’

এদিকে একই রকম আরেকটি ঘটনা সম্প্রতি আলোচনায় আসে। ৬৬ বছর বয়সি জিম্বাবুয়ের এক ব্যক্তি ১৬টি বিয়ে করেছেন। তার সন্তান সংখ্যা ১৫১ জন। এরপরও ১৭তম বিয়েতে আগ্রহী তিনি।

মিশেক মায়েন্দে নামের এই ব্যক্তির কোনো কাজ করেন না। তার সন্তানদের অনেকেই সরকারি চাকরি করেন। তা দিয়েই খেয়ে পরে বেঁচে আছেন মিশেক। তার দাবি, তার মূল কাজ স্ত্রীদের সন্তুষ্ট রাখা। তিনি শেষ বিয়েটি করেছেন ২০১৭ সালে। তার লক্ষ্য ১০০ বিয়ে করবেন ও ১০০০ সন্তানের বাবা হবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা