আন্তর্জাতিক

হুবহু করোনার মতো নতুন ভাইরাস শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর উৎস যখন রহস্য হয়ে আছে, তখন চীনের গবেষকরা দেশটিতে বাদুড়ের শরীরে আরও বেশ কিছু নতুন করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বাদুড়ের শরীরে পাওয়া নতুন করোনাভাইরাসগুলোর মধ্যে এমন একটি ভাইরাস রয়েছে; যা প্রায় হুবহু কোভিড-১৯ ভাইরাসের মতোই।

গবেষকরা বলেছেন, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের এই গবেষণা বাদুড়ের শরীরে কতসংখ্যক করোনাভাইরাস রয়েছে এবং সেগুলো মানবদেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু সেবিষয়টি তুলে ধরেছে।

বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশিত প্রতিবেদনে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, আমরা বিভিন্ন প্রজাতির বাদুড়ের শরীরে পাওয়া করোনাভাইরাসের মতো চারটি সার্স-কোভ-২-সহ ২৪টি নভেল করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছি।

চীনের বিজ্ঞানীরা এই গবেষণার জন্য ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ছোট থেকে শুরু করে বনে-গুহায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির বাদুড়ের শরীরের নমুনা সংগ্রহ করেন। তারা বলেছেন, বাদুড়ের মুখ থেকে লালা, মূত্র এবং মল সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা করেছেন।

চীনা গবেষকদের মতে, বিশ্বজুড়ে চলমান মহামারি ডেকে আনা সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে বংশগত দিক থেকে গবেষণায় পাওয়া একটি ভাইরাসের প্রায় হুবহু মিল রয়েছে। তারা বলেছেন, স্পোইক প্রোটিনে বংশগত পার্থক্যটুকু ছাড়া সার্স-কোভ-২ ভাইরাসের নিকটতম প্রজাতি হতে পারে এই ভাইরাসটি।

গবেষকরা বলেছেন, গত বছরের জুনে থাইল্যান্ড থেকে সংগৃহীত সার্স-কোভ-২ সংশ্লিষ্ট ভাইরাসের নমুনার সঙ্গে গবেষণার এই ফলে সার্স-কোভ-২ ভাইরাসের বিস্তার যে বাদুড়ের মাঝে অব্যাহত আছে তা পরিষ্কার। এছাড়া কিছু কিছু অঞ্চলে এই ভাইরাসের বিস্তার তুলনামূলকভাবে অত্যন্ত বেশি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনও আনুষ্ঠানিকভাবে নভেল করোনাভাইরাসের উৎস শনাক্ত করতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের উৎস অনুসন্ধানের দাবি নতুন করে জোরাল হয়ে উঠছে।

দেড় বছরের বেশি সময় আগে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই রোগে আক্রান্ত রোগী পাওয়া গেলেও ভাইরাসটির উৎস এখনও রহস্য। এর মাঝে সার্স-কোভ-২ এর মতো নতুন করোনাভাইরাসের খোঁজ দিলেন চীনের বিজ্ঞানীরা।

সূত্র: সিএনএন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা