আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তলানিতে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তার দেশের (রাশিয়া) সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

শুক্রবার (১১ জুন) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট আগামী ১৬ জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার মতো বৈঠকে বসতে যাচ্ছেন।

এনবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘অসাধারণ ও মেধাবী ব্যক্তি’ বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, পেশাদার রাজনীতিবিদ হিসেবে বাইডেন ট্রাম্পের চেয়ে অনেকটাই আলাদা। প্রেসিডেন্ট বাইডেন যৌবনের প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন রাজনীতিতে। এ জন্যই তিনি ভিন্ন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত মার্চে এক সাক্ষাৎকারে পুতিনকে ‘হত্যাকারী’ হিসেবে মন্তব্য করেন। এ বিষয়ে পুতিন বলেন, আমি এরকম কয়েক ডজন অভিযোগ শুনেছি।

বুধবার (৯ জুন) বাইডেন প্রথম বিদেশ সফর হিসেবে যুক্তরাজ্যে পৌঁছান। যুক্তরাজ্যে পৌঁছেই রাশিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না। আমরা একটি স্থিতিশীল সম্পর্ক চাই। কিন্তু রাশিয়া কোনরকম ক্ষতিকর পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র কঠোর ও অর্থপূর্ণ জবাব দিতে প্রস্তুত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা