আন্তর্জাতিক

অনুমোদন পেলো না কোভ্যাক্সিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওষুধ কোম্পানি ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সরকারি সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এফডিএর পক্ষ থেকে বৃহস্পতিবার (১০জুন) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনের পরিবর্তে ভারত বায়োটেককে তাদের করোনা টিকা কোভ্যাক্সিনের আরও ট্রায়াল চালানোর পরামর্শ দিয়েছে এফডিএ।

চলতি বছর ফেব্রুয়ারিতে ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রে তাদের টিকা তৈরি ও বিক্রির জন্য তাদের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ওকুজেন ইংক। কোম্পানির এক কর্মকর্তা ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে বলেন, ওকুজেন ইংকের পরামর্শেই যুক্তরাষ্ট্রে এই টিকার ব্যবহার এবং উৎপাদনের অনুমোদন চেয়ে এফডিএ বরাবর আবেদন করেছিল ভারত বায়োটেক।

তবে জরুরি প্রয়োজনে ব্যবহার বা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন- কোনোটিরই অনুমোদন দেয়নি এফডিএ।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদন কোম্পানি সেরমা ইনস্টিটিউটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় প্রস্তুত করোনা টিকা কোভিশিল্ড ও ভারতীয় ওষুধ কোম্পানি ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন মূলত ব্যবহার হচ্ছে এই কর্মসূচিতে।

কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কোভিশিল্ড ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেও এখনও কোভ্যাক্সিন তা পায়নি।

এর জেরে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়তে হচ্ছে কোভ্যাক্সিনের ডোজ নেওয়া ভারতীয়দের। একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাকরির উদ্দেশ্যে বিদেশে যেতে চাওয়া ভারতীয়দেরও। এই আবহে এফডিএর অনুমোদন না পাওয়াকে কোভ্যাক্সিনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কতখানি উপযুক্ত তা খতিয়ে দেখতে দিল্লির এআইএমএসে শুরু হয়েছে ক্লিনিকাল ট্রায়াল। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা