আন্তর্জাতিক

নতুন আতঙ্ক ‘মাঙ্কি পক্স’ 

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টালমাটাল অবস্থা সারাবিশ্বে। মহামারি করোনা প্রকোপের মধ্যে ব্রিটেন নতুন আতঙ্ক হিসেবে ‘মাঙ্কি পক্স’ মাথা চাড়া দেওয়ায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের ভেতর উদ্বেগ দেখা দিয়েছে বলে বিবিসিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে।

উত্তর ওয়েলসে ইতোমধ্যে দুজনের দেহে ভাইরাসজনিত এই রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন সরকারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিচার্ড ফার্থ।

মাঙ্কি পক্স কী, এর উপসর্গ কেমন?

মাঙ্কি পক্স নামে ভাইরাস প্রথম সংক্রমণ ধরা পড়ে নাইজেরিয়ায়। ২০১৭ সালে। প্রাণী থেকেই এই ভাইরাসের সংক্রমণ হয়।

গুটিবসন্ত যে গোত্রের ভাইরাস, মাঙ্কি পক্সও সেই একই গোত্রের ভাইরাস বলে জানা যায়। তবে গুটিবসন্তের থেকে এর সংক্রমণের মাত্রা কম।

যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে, এতে আক্রান্ত হওয়ার ১২ দিন পর মাথা ও পেশিতে ব্যথা, ক্লান্তি ভাব দেখা দেবে। তিন দিন পর থেকে দেহে র‌্যাশ হবে। হালকা জ্বরের সঙ্গে র‌্যাশ ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়বে। চুলকানিও হবে। শারীরিক ক্লান্তি থাকবে ২-৪ সপ্তাহ।

এই ভাইরাসের বাহক হলো কাঠবিড়ালি আর দুই প্রজাতির ইঁদুর। সিডিসি জানাচ্ছে যে, এই রোগের বিশেষ কোনও ওষুধ নেই। তবে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গুটিবসন্তের টিকা সিডোফোভির, এসটি-২৪৬ এবং ভ্যাকসিনিয়া ইমিউন গ্লোবিউলিন ব্যবহার করা যেতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা