প্রথম মুসলিম নারী
আন্তর্জাতিক

বিহারের প্রথম মুসলিম নারী ডিএসপি রাজিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাজিয়া সুলতানা। ২৭ বছর বয়সী এ মুসলিম তরুণী গড়েছেন অনন্য রেকর্ড। তিনি ভারতের বিহার রাজ্য পুলিশের ডিএসপি হয়ে সৃষ্টি করলেন ইতিহাস। রাজ্যটিতে পুলিশের এই পদে তিনিই প্রথম কোনো মুসলিম নারী।

সম্প্রতি ৬৪তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পাস করেছেন তিনি। এর মধ্য দিয়ে বিহার পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। শুক্রবার (১১ জুন) এ নিয়ে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস ও ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসপি পদের জন্য ৪০ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শেষ পর্যন্ত রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন। ডিএসপি হওয়ার মধ্য দিয়ে মূলত নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রপান্তরিত করলেন তিনি।

সাত ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট রাজিয়া আগে থেকেই স্বপ্ন দেখতেন পুলিশ হওয়ার। বরাবর পড়াশোনায়ও ভালো ছিলেন। প্রথমে তিনি বিপিএসই পরীক্ষা দিয়ে বিহার সরকারের ইলেকট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। কিন্তু পুলিশে যোগ দেয়ার পরই যেন রাজিয়া সুলতানার স্বপ্ন পূরণ হলো।

রাজিয়া সুলতান বিহারের গোপালগঞ্জ জেলার হাতুয়ার বাসিন্দা। বর্তমানে তিনি বিহারের বিদ্যুৎ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। গোপালগঞ্জের বাসিন্দা হলেও ঝাড়খণ্ডের বোকারো থেকে স্কুলের পড়াশোনা করেছেন। তার বাবা মোহাম্মদ আসলাম আনসারী বোকারো স্টিল প্ল্যানেটে স্টেনোগ্রাফার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে বাবা মারা যাওয়ার পর তার মা এখন বোকারোতেই থাকেন।

রাজিয়া বলেন, শৈশব থেকেই তিনি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। ডিএসপির জন্য নির্বাচিত হয়ে তার স্বপ্ন বাস্তব হয়েছে। ২০১৭ সালে বিহার সরকারের ইলেকট্রিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন।

তিনি আরও বলেন, পুলিশ অফিসারের দায়িত্ব পালন করতে আমি খুব উদগ্রীব। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না, বিশেষত মহিলারা। এমনকি লজ্জার কারণে তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা বলতে লজ্জা পায় না। সেদিকে আমার বেশি নজর থাকবে। যাতে তারা সুবিচার পায়।

হিজাব প্রসঙ্গে তিনি বলেন, আমি সমর্থন করি। তবে হিজাব বা বোরখার কারণে পড়াশোনা বন্ধ হতে পারে না। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে হিজাব পড়তেই হবে। ভালো কাজ করতে চাইলে আল্লাহ আমাদের সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার শক্তি দান করবেন।

সম্প্রতি রাজিয়া করোনাকে জয় করেছে। তিনি সবাইকে গুজবে কান দিতে নিষেধ করেন এবং টিকা নিতে আহ্বান করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা