আন্তর্জাতিক

‘নো ভ্যাকসিন নো ডেটিং’

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে নিত্যদিনের অধিকাংশ কাজকর্মই হচ্ছে অনলাইনে। প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা থেকে শুরু করে অফিসের মিটিং সবই হচ্ছে অনলাইনে। এ তালিকা থেকে বাদ যায়নি প্রেমও।

বিভিন্ন ডেটিং অ্যাপের সৌজন্যে ভারতে ভার্চুয়াল ডেট ক্রমেই জনপ্রিয় হচ্ছে। তারপরও সঠিক জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মানুষ সরাসরি সাক্ষাৎকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

জি ২৪ঘণ্টা এক প্রতিবেদনে জানায়, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ে সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। অফিসের কাজ থেকে বাজার সব কিছুই হচ্ছে অনলাইনে।

প্রেমের কাজটাও অনেক দূর এগিয়ে নেওয়া যাচ্ছে অনলাইনে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই সরাসরি দেখা করা জরুরি। আর ডেটিংয়ের ক্ষেত্রে মানুষ ভ্যাকসিনকে গুরুত্ব দিচ্ছে বেশি।

দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তরুণ তরুণীরা ভ্যাকসিন নেওয়া মানুষকেই ডেটের জন্য এগিয়ে রাখছেন। অর্থাৎ ভ্যাকসিন নেওয়া থাকলে ডেটে যাওয়ার তালিকায় আপনিও এগিয়ে থাকবেন!

জনপ্রিয় এক অনলাইন ডেটিং অ্যাপের জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মানুষ, যাদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে তারা করোনার দ্বিতীয় ঢেউয়ের পর ভ্যাকসিন নিয়ে নেওয়াই পছন্দ করছেন। ডেটিংয়ের ক্ষেত্রেও ভ্যাকসিনেটেড হওয়াটা তাদের কাছে জরুরি।

দেখা গেছে, ভ্যাকসিন না নেওয়া ছেলে কিংবা মেয়ের বাতিল হওয়ার আশঙ্কাও বেশি থাকে। মাত্র ২৫ শতাংশ ছেলে কিংবা মেয়ে দেখা করার ক্ষেত্রে অ্যান্টি-ভ্যাক্সিনেটরে বিশ্বাসী।

তার মানে, অধিকাংশ তরুণ-তরুণীই ভ্যাকসিন ছাড়া সাক্ষাতে অনাগ্রহী। এ পরিস্থিতিতে নো ভ্যাকসিন নো ডেটিং চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা