আন্তর্জাতিক

করোনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে শিশু শ্রম : জাতিসংঘ

সান নিউজ ডেস্ক : মহামারি করোনায় বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে শিশুশ্রম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী করোনা মহামারিতে বিশ্বে প্রতি ১০ শিশুর একটি মজুরিভিত্তিক কাজে যোগ দিতে বাধ্য হয়েছে।

সম্প্রতি প্রকাশিত আইএলও ও ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়, গত দুই দশক ধরেই বিশ্বে শিশুশ্রম বাড়তে থাকলেও মহামারিতে এ হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২০ সালে শিশু শ্রমিকের সংখ্যা ১৬ কোটি অতিক্রম করেছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

হাসিখেলায় জীবনের সবচেয়ে নির্মল বয়সটা পার করার কথা ছিল কর্মরত এসব শিশুদের। কিন্তু কঠিন বাস্তবতা অকালেই তাদের বানিয়েছে কারিগর। পরিবারের আরও পাঁচটা মুখও অসহায়ের মতো তাকিয়ে থাকে শিশুটির উপার্জনের দিকেই। সারা বিশ্বের কোটি কোটি শিশু শ্রমিকের জীবনের গল্পটা এমনই।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক দশক ধরে বিশ্বে বেড়েই চলেছে শিশু শ্রমিকের সংখ্যা। ২০২০ সালে এ সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে। জাতিসংঘ বলছে, করোনা মহামারি ও লকডাউনের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট গত এক বছরে আরও কোটিখানেক শিশুকে ঠেলে দিয়েছে একই দুর্ভাগ্যের দিকে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার বলেন, শিশুশ্রম বন্ধের লড়াইয়ে আমরা হারতে বসেছি। মহামারি আমাদের অনেক পেছনে ঠেলে দিয়েছে। বৈশ্বিক লকডাউন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অচল অর্থনীতি ও জাতীয় বাজেট সংকোচনের দ্বিতীয় বছর চলছে। এ পরিস্থিতিতে অনেক পরিবারকে বাধ্য হয়ে সন্তানদের পড়াশোনা বন্ধ করে কাজে পাঠানোর কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

শিশু শ্রমিকদের অর্ধেকের বেশিরই বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে। ২০১৬ সাল থেকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৬৫ লাখ থেকে বেড়ে সাত কোটি ৯০ লাখে পৌঁছেছে। কৃষিখাতে সবচেয়ে বেশি শিশু শ্রমিক নিয়োজিত থাকে বলে উল্লেখ করা হয়।

জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে বিশ্বে দারিদ্রপীড়িত পরিবারের সংখ্যা বিপুল হারে বাড়ার আশঙ্কা জানিয়ে জাতিসংঘ বলছে, আগামী দুই বছরের মধ্যে জোর করে কাজে যাওয়া শিশুর সংখ্যা পাঁচ কোটি বাড়বে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা