আন্তর্জাতিক

হোয়াইট হাউসে যাচ্ছেন ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ১৫ জুলাই হোয়াইট হাউসে বৈঠক করবেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন বলেছে, বাইডেন ক্ষমতায় আসার পর ম্যার্কেলের যুক্তরাষ্ট্রে এটিই প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে। সেসঙ্গে ম্যার্কেল জার্মানিতে ক্ষমতা ছাড়ার আগে এটিই হবে শেষ ওয়াশিংটন সফর।

ম্যার্কেল টানা ৪ মেয়াদে জার্মানির চ্যান্সেলর পদে আছেন। আগামী সেপ্টেম্বরে ক্ষমতা ছাড়বেন। এরইমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, পঞ্চম মেয়াদে ক্ষমতার লড়াইয়ে নামবেন না। ক্ষমতায় থাকার সময় ৪ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, বাইডেন–ম্যার্কেলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি প্রাধান্য পাবে। একইসঙ্গে করোনা মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ, অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করবেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা