আন্তর্জাতিক

দানের টিকা ১০০ কোটি, কম হওয়ায় সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: দরিদ্র দেশগুলোতে ১০০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা বিতরণ করবে জি৭ নেতারা। এ পরিমাণ খুবই কম উল্লেখ করে সমালোচনা করছে বৈশ্বিক দাতা সংস্থাগুলো।

যুক্তরাজ্যের ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার (১১ জুন) শুরু হয়েছে জি৭ ভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠক। বৈঠকের প্রথম দিনেই জি৭ নেতারা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

কিন্তু এ ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি বৈশ্বিক দাতা সংস্থাগুলো। তারা বলছে, মহামারির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আরও বেশি টিকার ডোজ বিতরণের অঙ্গীকার করা উচিত ছিল। কারণ, জি৭ জোটের সদস্যরাষ্ট্রগুলো বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি।

জোটের অন্যতম নেতা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, এবারের বৈঠকে বিশ্বের সব মানুষকে টিকার আওতায় আনতে এবং দরিদ্র দেশগুলোকে পর্যাপ্ত করোনা টিকার ডোজ সরবরাহে বিশ্ব নেতাদের আহ্বান জানাবেন তিনি।

দেখা গেল, বৈঠকের শুরুতেই এ ব্যাপারে তার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন জি৭ এর সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কল ও ফান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। শুক্রবারের যৌথ বিবৃতিতে তাদের সবারই স্বাক্ষর আছে।

এ প্রসঙ্গে পরে এক বার্তায় বরিস জনসন বলেন, আমাদের সবার এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন যে, বিশ্ব অর্থনীতিকে মেরামত করে আবার মহামারিপূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার সময় এসেছে।

মহামারির কারণে প্রায় দু’বছর পর সশরীরে উপস্থিত হয়ে বৈঠক করছেন জি৭ এর সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা। গত বছরও তাদের বৈঠক হয়েছিল, তবে সেটি হয়েছিল ভার্চুয়াল প্ল্যাটফরমে।

জি ৭ জোট নেতাদের এই ঘোষণার সমালোচনা করে আন্তর্জাতিক মানবিক সহযোগিতা ও দাতাসংস্থা অক্সফাম জানিয়েছে, বর্তমান বৈশ্বিক মহামারি পরিস্থিতি উত্তরণে যেখানে ১১০০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োজন, সেখানে বিশ্বের শীর্ষ ধনী ৭ দেশ থেকে মাত্র ১০০ কোটি ডোজ টিকা প্রদানের অঙ্গীকার ‘হতাশাজনক’।

সংস্থাটির স্বাস্থ্যনীতি ব্যবস্থাপক আন্না ম্যারিয়ট সংবাদমাধ্যমকে বলেন, যদি জি৭ নেতারা তাদের বৈঠকে মাত্র ১০০ বিলিয়ন ডোজ করোনা টিকা বিতরণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান, তাহলে আমরা বলব এবারের বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ, এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন অন্তত ১১০০ কোটি ডোজ করোনা টিকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা