আন্তর্জাতিক

মহামারিতে হজের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহমারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রোববার (৬ জুন) দেশটির তথ্য ও সংবাদমাধ্যম বিষয়ক মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে কাসাবি বলেন, ‘গত বছর থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দিয়েছে। সম্প্রতি এর কয়েকটি ধরন (ভ্যারিয়েন্ট) বা প্রজাতি শনাক্ত হয়েছে, যেগুলো মূল ভাইরাসের চেয়েও অনেক বেশি সংক্রামক ও প্রাণহানিকর।’

‘এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহামারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারিকে কেন্দ্রে রেখেই চলতি বছরের পরিকল্পনা সাজানো হবে। আমরা কখনও চাই না, হজের উপলক্ষ্যে সৌদি আরব করোনার এপিসেন্টারে (সংক্রমণকেন্দ্র) পরিণত হোক, কিংবা হজ শেষে পৃথিবীজুড়ে সংক্রমণ পরিস্থিতির অবনতি হোক।’

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডারসেক্রেটারি হিশাম আব্দুলমোমেন সায়ীদ রোববার পৃথক এক সংবাদ সম্মেলনে জানান, মক্কার কাবা শরীফে হাজীদের ভিড় নিয়ন্ত্রণে এ বছর গ্রুপভিত্তিক সময় নির্ধারণ (টাইম স্লট) করা হবে।

তিনি আরও জানান, সৌদি আরবের তথ্য ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষ সম্প্রতি এৎমারনা নামে একটি অ্যাপ প্রস্তুত করেছে। হজ্জযাত্রী বা হাজীদের সবাইকে এই অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত টাইম স্লট জানিয়ে দেওয়া হবে।

তাছাড়া হাজীদের শারিরীক অবস্থারও সার্বক্ষনিক তথ্য নিতে থাকবে এই অ্যাপটি। ফলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে সরকার।

সংবাদ সম্মেলনে হিশাম আব্দুলমোমেন সায়ীদ বলেন, ‘এৎমারনা অ্যাপটির মাধ্যমে এবারের হজ্জ পরিকল্পনায় দেশের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কাবা শরীফ ও মসজিদুন্নবি— এই দুই মসজিদের কর্তৃপক্ষসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবারের হজ্জ ব্যবস্থাপনা পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

‘আমরা আশা করছি, হজ্জের পর বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে না।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা