আন্তর্জাতিক

গির্জায় যৌন নির্যাতন, জার্মান কার্ডিনালের পদত্যাগ

সান নিউজ ডেস্ক: গির্জায় যৌন নির্যাতন বন্ধে ব্যর্থ হওয়ায় পোপের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জার্মানির সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক জাজক মিউনিখের কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স। চিঠিতে তিনি জানিয়েছেন, গির্জায় ঘটিত যৌন নির্যাতনে নিজের ব্যর্থতার দায়টুকু তিনি নিতে চান।

চিঠিতে মার্ক্স জানিয়েছেন, মিউনিখ ও ফ্রাইসিংয়ের আর্চবিশপের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করছেন। গির্জা একটি ‘কানা গলিতে' রুপ নিয়েছে বলেও মনে করেন বলে তিনি জানিয়েছেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে পোপ ফ্রান্সিসকে মার্ক্স লিখেছেন, গত কয়েক দশক ধরে গির্জার কর্মকর্তাদের দ্বারা যৌন নির্যাতনের ফলে যে বিপর্যয় ঘটেছে, আমি তার দায় ভাগ করে নিতে চাই। মার্ক্স জানান, গত ১০ বছরের বিভিন্ন তদন্ত ও প্রতিবেদন দেখে এটা তার কাছে স্পষ্ট হয়েছে যে ক্যাথলিক চার্চে কেবল ব্যক্তিগত ও প্রশাসনিক দুর্বলতা নয় বরং ‘প্রাতিষ্ঠানিক ও পরিচালনাগত' দুর্বলতাও এখন প্রকট।

তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনায় দেখা গেছে, অনেকেই এই সঙ্কটে নিজেদের ও প্রতিষ্ঠানের দায় স্বীকার করতে চান না। ফলে তারা যেকোনো সংস্কারের বিরোধিতা করেন। চিঠি প্রকাশের বিষয়ে পোপের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। তবে ভ্যাটিকান থেকে কোনো উত্তর আসার আগ পর্যন্ত তাকে পদে বহাল থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগেও গির্জার কর্মকর্তাদের যৌন নির্যাতনের ঘটনায় সরব ছিলেন রাইনহার্ড মার্ক্স। গির্জার পক্ষ থেকে ক্ষমাও চেয়েছেন তিনি। যৌন নির্যাতন বিষয়ে গির্জার বক্তব্যের প্রতিবাদে এপ্রিলে ফেডারেল ক্রস অব মেরিট পদক প্রত্যাখান করেন মার্ক্স।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা