আন্তর্জাতিক

বুর্কিনায় সন্ত্রাসী হামলা,  নিহত বেড়ে ১৬০

আন্তর্জাতিক ডেস্ক : মালি ও নাইজার সীমান্তবর্তী গ্রাম বুরকিনা ফাসোতে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহতের বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। আহত হয়েছে আরও অনেকে।

দেশটির সরকারের মুখপাত্র ওউসেনি তামবোউরার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন গ্রামটির অর্ধশতাধিক বাসিন্দা।

ইয়াগা প্রদেশের সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় ঘরবাড়ি এবং বাজার পুড়িয়ে দেয় তারা।

দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এই হামলাকে ‘বর্বর’ বলে উল্লেখ করে বলেন, বুর্কিনার জনগণকে এসব অস্পষ্টতা সৃষ্টিকারী বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এই হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। নিহতদের স্মরণে দেশটির সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলার নিন্দা জানিয়ে বলেন, এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই এবং সহিংস উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে সদস্য রাষ্ট্রদের সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানাচ্ছি।

গত শনিবার (৫ জুন) মধ্যরাতে শুরু হয় নারকীয় এ হত্যাযজ্ঞ। তাদেরকে হত্যার পর গণকবরে মাটিচাপা দিয়ে রেখেছিল সন্ত্রাসীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা