আন্তর্জাতিক

নিজেকে উড়িয়ে দিয়েছেন বোকো হারাম নেতা!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের প্রধান আবুবকর শেখাও নিজেকে উড়িয়ে দিয়েছেন। এমনটি দাবি করেছে বিরোধী আরেকটি জঙ্গি গোষ্ঠী। তারা এক অডিও রেকর্ডিংয়ে এ দাবি করেন।

অডিওতে শোনা যায়, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডাব্লিউএপি) নামে একটি জঙ্গি গোষ্ঠী দাবি করছে, ‘দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন আবুবকর।’ তবে বোকো হারাম কিংবা নাইজেরিয়ার সরকার-কেউই এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

অডিও বার্তাটি আইএসডব্লিউএপি নেতা আবু মুসার আল বার্নাওয়ির বলে ধারণা করা হচ্ছে।

এতে বলা হয়েছে, শিকাও বিস্ফোরণ ঘটিয়ে তাৎক্ষণিকভাবে নিজেকে হত্যা করেন। আইএসডব্লিউএপি যোদ্ধারা এই যুদ্ধবাজকে খুঁজে বেড়াচ্ছিলো। তাকে আত্মসমর্পণের প্রস্তাবও দেয়া হয়।

২০০৯ সালে পুলিশ হেফাজতে বোকো হারামের তৎকালীন নেতার মৃত্যুর পর গোষ্ঠীটির নতুন নেতৃত্ব নেন আবুবকর শিকাও। আন্ডারগ্রাউন্ড গ্রুপ থেকে তিনি বোকো হারামকে গড়ে তোলেন প্রাণঘাতী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে। দখলে নিয়ে নেন উত্তর-পূর্ব নাইজেরিয়ার বিস্তৃত এলাকা।

শিকাও এর নেতৃত্বে বোকো হারাম বোমা হামলা, অপহরণ এবং কারাগারে হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করতে থাকে। ২০১৪ সাল থেকে তারা শহর এলাকায় হামলা চালানোর মাধ্যমে শরিয়াহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক স্টেট গঠনের প্রচেষ্টা শুরু করে। বর্নিও রাজ্যের স্কুল থেকে শত শত মেয়ে শিক্ষার্থীকে অপহরণের পর গোষ্ঠীটি মনোযোগ আকর্ষণ করে।

আবুবকর শিকাও বোকো হারামের নেতৃত্ব নেয়ার পর থেকে ৩০ হাজারের মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব সন্ত্রাসী আখ্যা দিয়ে তার মাথার মূল্য ৭০ লাখ ডলার ঘোষণা করে।

শিকাও এর কর্মসূচি এতো বেশি উগ্রবাদী ছিল যে তাকে ইসলামিক স্টেটও প্রত্যাখ্যান করে। বোকো হারাম ভেঙে ২০১৬ সালে গঠিত হয় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডব্লিউএপি)।

গত মাসেও একবার শেখাও এর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো। ওই সময়ে নাইজেরিয়ার সেনাবাহিনী খবরটি খতিয়ে দেখার কথা জানায়। নতুন অডিও বার্তা ছড়িয়ে পড়ার পরও সেনা মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়েরিমার জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত সরকার কোনও বিবৃতি দেবে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা