আন্তর্জাতিক

এ কেমন মাস্ক,আছে নোলক!

আন্তর্জাতিক ডেস্ক: মাস্কে নাক ঢাকলেও নাকের অলঙ্কারের ব্যবহার আটকে থাকেনি। ‘নিউ নর্মালের’ এই কালে গয়নার বাক্স থেকে নথ কিংবা নোলক জাতীয় গয়না লোপ পাওয়ার আশঙ্কা করেছিলেন যারা, তাদের এক রকম চমকে দিয়েই সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি।

তাতে দেখা যাচ্ছে, মাঝবয়সী এক নারী সবরকম সুরক্ষাবিধি বজায় রেখে নাকের অলঙ্কার পরেছেন।

শুধু নাকের বদলে তা শোভা পাচ্ছে একটি এন ৯৫ মাস্কের উপরে। ছবির ওই নারীর এমন সজ্জা দেখে নেটিজেনরা বিস্মিত।

সুরক্ষাবিধি মেনে সাজগোজ করায় উপস্থিত বুদ্ধির প্রশংসার সঙ্গে মহামারিকালে এমন সাজ নিয়ে কেউ কেউ বাঁকা কথাও বলেছেন। তবে ‘আন্টিজির সাজ’ নামে নেটমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে ছবিটি। সঙ্গে এক একটি পোস্টে জুড়েছে ভিন্ন ভিন্ন রকমের মন্তব্য।

ভাইরাল ছবিতে ওই নারীকে গোলাপি শাড়িতে প্রচুর গয়না পরে একটি অনুষ্ঠানে দেখা গেছে। মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের উপরেই একটি নথ পড়েছেন। নাকের বদলে নথটিকে আটকেছেন মাস্কে। আর তার সাজের এই বহর নিয়েই নানা উক্তি করেছেন নেটিজেনরা।

অভিনব এই সাজ দেখে কেউ যেমন লিখেছেন যে, ‘যত বড় মহামারিই আসুক না কেন, সাজগোজে কমতি রাখা চলে না’। আবার কারও মতে, বিষয়টা ‘চূড়ান্ত পর্যায়ের শো অফ’ ছাড়া আর কিছু নয়। তবে তার এই ছবি আর মাস্কের উপরে নথ নিয়ে আলোচনা চলছে সমানে।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা