আন্তর্জাতিক

পানিতে ভাসছে সারি সারি লাশ, ছিঁড়ে খাচ্ছে কুকুর

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারতের বিহার রাজ্যে। সোমবার সকালে হাড় হিম করা একটি দৃশ্য দেখা গেছে। রাজ্যটিতে গঙ্গা নদীর পরিচিত একটি ঘাঁটের ধারে পড়ে থাকতে দেখা গেছে সারি সারি অসংখ্য লাশ। ধারে লেগে থাকা লাশগুলো ছিঁড়ে খাচ্ছিল কিছু কুকুর।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মর্মান্তিক ও হৃদয়বিদারক এই দৃশ্যটি দেখা গেছে ভারতের বিহারের বক্সার জেলার চৌসা গ্রামে। আশঙ্কা করা হচ্ছে, যেসব মানুষের মরদেহ ভেসে এসেছে তাদের সবাই করোনা আক্রান্ত। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সকালের দিকে গঙ্গায় মরদেহগুলো ভাসতে দেখা যায়। এরপর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহগুলো নদীর ধারে তুলে রাখার ব্যবস্থা করে।

স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলো।

তাদের দাবি, ওই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় বলেন, ‌‌‘দূর থেকে ১০-১২টি মরদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলো জলে ভাসছিল। জলে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলোর সৎকারের ব্যবস্থা করছি আমরা।’

তবে চৌসার স্থানীয় কর্মকর্তা অশোক কুমার বলেন, ‘সেখানে ৪০ থেকে ৫০টি লাশ ভেসে থাকতে দেখা গেছে।’ মহাদেবা ঘাঁট নামক ভুতূরে আকার ধারণ করা ওই ঘাঁটে দাঁড়িয়ে তিনি বলেন, ‘হয়তো লাশগুলো নদীতে ছুঁড়ে ফেলা হয়েছে।’ লাশের সংখ্যা একশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা