আন্তর্জাতিক

মমতার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার (১০ মে) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভায় ৪৩ সদস্য শপথ নেন। মহামারি করোনার কারণে রাজভবনে ছোট আকারে মাত্র ছয় মিনিটের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ হয়।

আগেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল অনুষ্ঠানস্থলে পৌঁছান। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রীরা। তিন দফায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। প্রথমে পূর্ণ মন্ত্রী, তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সবশেষে প্রতিমন্ত্রীরা শপথবাক্য পাঠ করেন একসঙ্গে। তবে আলাদা আলাদা করে শপথবাক্য পাঠ করানো হয়নি।

৪৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে এবারের এই মন্ত্রিসভায়। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য ৪৪ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা