আন্তর্জাতিক

করোনায় মৃত ব্যাক্তিদের পোশাক চুরি করে বিক্রি, আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভারতের অবস্থা বেসামাল। দৈনিক বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে ভিড় বাড়ছে দেশটির শ্মশানগুলোতে। এই অবস্থায় বিভিন্ন শ্মশান থেকে সেসব মৃতদেহের পোশাক চুরি করতো একদল লোক।

শুধু তাই নয়, চুরি করা সেসব পোশাকে নামী-দামী বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে দোকানে দোকানে সরবরাহও করতো তারা।

রোববার (৯ মে) অবশেষে বিশেষ এই চোর গ্রুপের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাঘপাত শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিভিন্ন শ্মশানে করোনায় মৃতদের সৎকারের সময় তাদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও চুরি করতো তারা। তারপর সেগুলোতে এক বিশেষ ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পৌঁছে দেওয়া হতো দোকানে দোকানে। বিনিময়ে টাকা দিতেন দোকানদারেরা।

যোগী আদিত্যনাথের রাজ্যে গত ১০ বছর ধরে অভিযুক্তরা এই কর্মকাণ্ড চালিয়ে আসলেও সম্প্রতি করোনা মহামারির ভয়াবহ অবনতিতে তাদের এই ‘ব্যবসা’ ফুলেফেপে ওঠে। এরপরই পুলিশের ফাঁদে পড়ে শ্রীঘরে অবস্থান হয় ৭ জনের।

পুলিশ জানিয়েছে, আটককৃত চোরদের কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭টি কুর্তা এবং ৫২টি শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আরও নানারকমের জামা কাপড়ও ছিল তাদের কাছে। এসব কাপড়ই গত কয়েক দিনে মৃতদের শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে যেখানে শ্মশানে শ্মশানে মৃতদেহের স্তূপ জমছে, সেখানে এই ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

আটককৃত চোরদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। গত ১০ বছর ধরে তারা এই কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। চুরি করা এসব কাপড় বিক্রির জন্য স্থানীয় বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে রীতিমতো চুক্তিও রয়েছে তাদের। এছাড়া চুরি করা কাপড় দোকানে দিয়ে প্রতিদিন তারা মাথাপিছু ৩০০ টাকা করে পেতেন।

পুলিশ জানিয়েছে, অন্য সময় হলে অভিযুক্তদের বিরুদ্ধে কেবল চুরির মামলাই দায়ের করা হতো। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এই ধরনের কর্মকাণ্ডের কারণে ওই ৭ জনের বিরুদ্ধে মহামারি আইনেও মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ভারতে দৈনিক আক্রান্ত মৃত্যুর সংখ্যা লাগামছাড়া। সোমবার (১০ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা