আন্তর্জাতিক

রাস্তায় ১৩ ঘণ্টা পড়ে রইল বৃদ্ধার মরদেহ, এগিয়ে এলো না কেউ

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় মৃত্যুর পর আবারও দীর্ঘক্ষণ ধরে বাড়িতে পড়ে থাকার খবর এল। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় কোভিডে আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যুর প্রায় ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও দেহ সৎকারের জন্য এগিয়ে এল না প্রশাসন। এমনকি, ঝড়বৃষ্টির মধ্যে তার বাড়ির উঠানে দেহ দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে।

রোববার (০৯ মে) খবর পেয়ে রাতে প্রশাসনের উদ্যোগে দেহ সৎকারের ব্যবস্থা করে। মৃতের পরিবারের সদস্যরাই পিপিই কিট পরে পৌরসভার গাড়িতে দেহ তুলে তা সৎকারের জন্য শ্মশানের দিকে রওনা হন।

রোববার সকাল সাতটার দিকে হাবড়া থানার অন্তর্গত বেলের মাঠ এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আশালতা মণ্ডলের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, তার পরিবারের পুরুষ সদস্যরা কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন। প্রায় সাত দিন ধরে জ্বর থাকায় গত ৬ এপ্রিল আশালতার কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে জানা যায়, বৃদ্ধা কোভিড পজেটিভ। তার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছিল তার।

রোববার সকালে বৃদ্ধার মৃত্যুর পর স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ, দেহ সৎকারের জন্য প্রশাসনকে বার বার বলা হলেও কোনও সাহায্য পাননি তারা। ঝড়বৃষ্টির মধ্যে বৃদ্ধার দেহ দীর্ঘক্ষণ ধরে তার বাড়ির উঠানে পড়ে থাকে। এর পর স্থানীয় প্রশাসনের পক্ষে বৃদ্ধার বাড়িতে ২টি পিপিই কিট দেওয়া হয়।

অবশেষে বৃদ্ধার মৃত্যুর প্রায় ১৩ ঘণ্টা পর পৌরসভা থেকে সৎকারের জন্য গাড়ি পাঠানো হয়। বৃদ্ধার বাড়ির দু’জন মহিলা সদস্য পিপিই কিট পরে দেহ গাড়িতে তোলেন বলে দাবি তাদের।

ওই বৃদ্ধার দেহ দীর্ঘক্ষণ তার বাড়িতে পড়ে থাকলেও এ নিয়ে কার্যত নির্লিপ্ত হাবড়া পৌরসভা। সেখানকার প্রধান প্রশাসক নিলিমেশ দাস বলেন, ‘বৃদ্ধার দেহ সৎকারের জন্য ব্লক থেকে আমাদের খবর দেওয়া হলে তার সৎকারের ব্যবস্থা করা হয়েছে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা