আন্তর্জাতিক

জন্মদিনের অনুষ্ঠানে ৬ জনকে হত্যা,তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংয়ে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করেছে একজন বন্দুকধারী। এরপর সে নিজেও আত্মহত্যা করেছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

রোববার (৯মে) স্থানীয় সময় প্রথম প্রহরে রাজ্যটির কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বয়ফ্রেন্ড। সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে।

কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি। তবে হামলাকারী সে পার্টিতে থাকা বড়দেরই শুধু গুলি করে হত্যা করে। তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে সে তার আত্মীয়দের সাথেই রয়েছে।

এ ঘটনায় কলোরাডো স্প্রিংয়ের মেয়র শোক প্রকাশ করেছেন।

এর আগে গত ১০ মার্চেই কলোরাডো বোল্ডার সিটিতে একটি মুদি দোকানে ঢুকে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়। সে ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় যার বর্তমানে বিচার চলছে।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা