আন্তর্জাতিক

কেনিয়ায় পুলিশে-পুলিশে প্রেম নিষিদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় পুলিশ বাহিনী (এনপিএস) কর্মকর্তাদের মধ্যে প্রেম আর বিয়ে নিষিদ্ধ করছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং জানিয়েছেন,পুলিশ কর্মকর্তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমানো আর শৃঙ্খলা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেছেন, ‘আমরা একটা সীমা টেনে দিতে চাই।

তবে পুলিশ বাহিনীতে ইতোমধ্যে যারা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র পুলিশ অফিসার যারা তাদের জুনিয়র পুলিশ অফিসারদের সাথে সম্পর্কে রয়েছেন, সম্পর্ক স্থাপন করতে চান কিংবা তাদের বিয়ে করতে চান, তাদের একজনকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমরা এভাবে আর চলতে দিতে পারি না।’

ফ্রেড ম্যাটিয়াং জানান, সামরিক বাহিনীতের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে প্রেম আগেই নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক মাসে পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে। ফলে এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া এটি আর থামানো যাচ্ছে না।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিজেন টিভি জানাচ্ছে, ২০২০ সালে দেশটির ইনডিপেন্ডেন্ট পুলিশিং ওভারসাইট অথরিটি (আইপিওএ) কয়েক শত নারী পুলিশ নারী পুলিশ কর্মকর্তার কাছ থেকে তাদের সিনিয়রদের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ পেয়েছিল।

আইপিওএ পরিচালিত ২০১৩ সালের একটি সমীক্ষা থেকে জানা গেছে, কেনিয়ার পুলিশ বাহিনীতে অহরহ এসব যৌন হয়রানির ঘটনা ঘটছে।

ওই সময় পুলিশের কার্যক্রম তদারকি করা ওই সংস্থাটি এক বছরে ৭৫৯ জন নারী পুলিশ এমন অভিযোগ করেন বলে জানায়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী কেনিয়ার একটি পুলিশ কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে তা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা