আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন : এগিয়ে তৃণমূল

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। তবে সময় যত গড়াচ্ছে তৃণমূল ও বিজেপির ব্যবধান ততই বাড়ছে।

এবিপি আনন্দ লাইভের খবর অনুযায়ী, সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯২টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯৫টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

তবে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি’র খবর অনুযায়ী, ১৬৭টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে ১২২টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। প্রথম রাউন্ডের গণনা শেষে তিনি পিছিয়ে রয়েছেন প্রায় ৫ হাজার ভোটে।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

ভারতের পশ্চিমবঙ্গে কার হাতে থাকবে ক্ষমতা, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আজ মিলবে সব প্রশ্নের জবাব। সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী। রোববার (২ মে) সকাল ৮টা থেকে করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে ভোটগণনা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা