আন্তর্জাতিক

নন্দীগ্রামে চ্যালেঞ্জের মুখে মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। রোববার (২ মে) সকাল থেকে পোস্টাল ও ইভিএমে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দলটির শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৪ বছর আগে নন্দীগ্রামে কৃষি জমি অধিগ্রহণ করে শিল্প কারখানা তৈরির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পথ করে নিয়েছিলেন মমতা। কিন্তু এবার এই আসনের নির্বাচনে মমতা ব্যানার্জিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তারই একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী।

গত ডিসেম্বরে শুভেন্দু দলবদল করে বিজেপিতে যোগ দেন এবং এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন বিজেপির প্রার্থী হিসাবে।

বিবিসি জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ৫২ শতাংশের বেশি, ৭২৮৭ ভোট। আর মমতা পেয়েছেন ৫৭৯০ ভোট, যা ৪১ শতাংশের কিছু বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভোট গণনার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিছু আসনে তৃণমূল আবার কিছু আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অবশ্য চূড়ান্ত ফলাফলের পরই নির্ধারিত হবে বিজয়ীর নাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ১৫৬টি আসনে এবং বিজেপি ১৩২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত তৃণমূল ১৪৭ আসনে এবং বিজেপি ৮৫ আসনে এগিয়ে রয়েছে।

সবার নজর পশ্চিমবঙ্গে ২৯২টি বিধানসভা আসনে। ২০১১ বিধানসভায় রাজ্যে পালাবদলের পর থেকে মমতার তৃণমূল সরকার রয়েছে ক্ষমতায়। তৃতীয় বারের জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেই দাবি করেছে শাসক দল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা