আন্তর্জাতিক

দিল্লির গ্রিন পার্ক মসজিদ এখন কোয়ারেন্টাইন সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ভয়াবহভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। অক্সিজেনের চরম সংকট দেখে দিয়েছে। এমন পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে। দিল্লিতে একটি মসজিদে কোয়ারেন্টাইনের ব‌্যবস্থা করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লির গ্রিন পার্ক মসজিদটি কোয়ারেন্টাইন সেন্টার বানানোর হয়েছে। সেখানে মেডিক‌্যাল সাপোর্টসহ ১০টা বেড রাখা হয়েছে। রোগীদের মাস্ক, সেনিটাইজার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

গ্রিন পার্ক মসজিদের ম‌্যানেজিং কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ সেলিম বলেন, ‘দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এ কারণে আমরা মসজিদে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত গ্রহণ করি। এখানে ১০টা বেড আছে। এখানে আসার জন‌্য আমরা মানুষের কাছ থেকে ফোন কল পাচ্ছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমার লোকজনকে ভর্তি করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ওষুধ, মাস্ক, সেনিটাইজার, পিপিই’র ব‌্যবস্থা করেছি। আমরা তাদের খাবারেরও ব‌্যবস্থা করেছি। কিন্তু দুঃখজনক যে আমরা এখনও অক্সিজেনের ব‌্যবস্থা করতে পারিনি। তবে চেষ্টা চলছে। দ্রুতই এর ব‌্যবস্থা করতে পারবো।’

উল্লেখ‌্য, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লাখের বেশি। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা