দারিদ্র্যের ঝুঁকিতে মিয়ানমারের মানুষ : জাতিসংঘ
আন্তর্জাতিক

দারিদ্র্যের ঝুঁকিতে মিয়ানমারের মানুষ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষ আগামী বছরের মধ্যে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। একদিকে করোনা মহামারি, অন্যদিকে সেনা অভ্যুত্থানের জের ধরে চলমান রাজনৈতিক সংকট— এসব কারণে দেশটির মানুষকে দারিদ্র্যের সঙ্গে লড়তে হতে পারে বলে বলে মনে করছে সংস্থাটি। খবর : এএফপি

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে- ২০২২ সালের শুরুর দিকেই মিয়ানমারের প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

এ বিষয়ে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ২০০৫ সালের পর থেকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে অনেকটা উন্নতি করেছিল মিয়ানমার। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছিল দেশটি। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই অর্জনের পথে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় না হলে দেশটি দারিদ্র্যের দিকে আবার ফিরে যাবে।

করোনা মহামারিতে বিপর্যস্ত মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ঘটে। গত নভেম্বরের জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখান করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু চিসহ বেসামরিক সরকারের শীর্ষ কর্মকর্তাদের।

এরপর থেকে প্রায় তিন মাস ধরে মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি সুষ্পষ্ট— সেনাশাসন প্রত্যাহার ও সু চির মুক্তি। বিক্ষোভ দমাতে চরম শক্তি প্রয়োগ করেছে দেশটির জান্তা সরকার। এখন পর্যন্ত মিয়ানমারে জান্তা সেনা-পুলিশের গুলিতে ৭৫০ জনের বেশি বেসামরিক মানুষ নিহতের খবর দিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা