জাতীয়

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বৃহস্পতিবার (২৯ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সৌদি আরবে হজ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘ঈদের আনন্দ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই।’

আরও পড়ুন : রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৭

তিনি বলেন, সব গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূর করে মনের পশুকে কুরবানি করতে হবে।কুরবানির বাঁধভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়।’

মো. সাহাবুদ্দিন বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী।ফলে বিশ্বব্যাপী স্বল্পআয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে।

আরও পড়ুন : আসুন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই

তিনি আশা করেন যে, পবিত্র ঈদুল আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা