আন্তর্জাতিক

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরপূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ এ কম্পনে কেঁপে ওঠে দেশটি। এর উৎপত্তিস্থল ছিল ইশিনোমাকি শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

অবশ্য জাপান আবহাওয়া সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে রাজধানী টোকিওর ভবনগুলোও কেঁপে উঠেছিল।

ভূমিকম্পের ফলে ভুক্তভোগী অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সেন্দাই শহরে একটি ভবন ভয়াবহভাবে দুলছে। এমনকি কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে টোকিওতেও অনুভূত হয়েছে এর রেশ।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্র। তবে কম্পনের কারণে সেখানে কোনো সমস্যা তৈরি হয়নি বলে জানিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ।

ভূমিকম্পের জেরে বন্ধ রয়েছে জাপানের উত্তরাঞ্চলীয় বুলেট ট্রেন সেবা। সেটি আবার কখন চালু হবে তা এখনো নিশ্চিত নয়।

গত কয়েক মাসের মধ্য জাপানে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মার্চে সেখানে ৭ দশমিক ২ মাত্রার প্রবল কম্পন অনুভূত হয়েছিল। ফেব্রুয়ারিতেও আঘাত হেনেছিল একই মাত্রার আরেকটি ভূমিকম্প। ২০১১ সালে দেশটিতে আঘাত হানা ৯ মাত্রার কম্পন ইতিহাসেই অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা