আন্তর্জাতিক

৫৩ নাবিক নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ৫৩ নাবিক নিয়ে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে বালি প্রদেশের উত্তরে এ ঘটনা ঘটে।

জার্মানির নির্মিত সাবমেরিনটি বালির উত্তর উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে টর্পেডো মহড়ায় অংশ নিয়েছিল।

ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান মার্শাল হাদি টিজাহজান্তো দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে। এর খোঁজ পেতে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে পাঁচটি সাবমেরিন রয়েছে। এর অন্যতম হচ্ছে ১৯৭৯ সালে নির্মিত কেআরআই নাঙ্গালা-৪০২।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা