আন্তর্জাতিক

আমরাও ভারমুক্ত হলাম, ফ্লয়েডের পরিবারকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। এরপরই ফ্লয়েডের পরিবারের সঙ্গে সঙ্গে তিনি নিজেও ভারমুক্ত হয়েছেন বলে তাদেরকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের রাস্তার ওপর হাঁটু দিয়ে গলা চেপে ধরে ফ্লয়েডকে হত্যা করেন চৌভিন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় শেতাঙ্গ ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করে স্থানীয় সময় মঙ্গলবার (২০ এপ্রিল) রায় দেন বিচারক। এরপরই আফ্রিকান-আমেরিকান ওই যুবকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন।

ফোন কলে বাইডেন বলেন, ‘এ ঘটনায় আমরাও ভারমুক্ত হয়েছি। এটা (বিচার নিশ্চিত করা) সত্যিকার অর্থেই খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

এ সময় এয়ার ফোর্স ওয়ানে করে জর্জ ফ্লয়েডের পরিবারকে হোয়াইট হাউসে আনারও অঙ্গীকার করেন প্রেসিডেন্ট বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একদিনের কম সময় নিয়ে ১২ সদস্যের জুরির একটি প্যানেল যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে।

ফ্লয়েডকে হত্যায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়েছে। ফলে চৌভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। চৌভিনকে এখন জেল হেফাজতে নেওয়া হয়েছে।

গত বছরের মে মাসে সড়কে ফ্লয়েডের ঘাড়ে চৌভিনের হাঁটু গেড়ে বসে থাকার ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলেছিল। তখন ফ্লয়েডকে বলতে শোনা যায়, ‌‘আমি আর শ্বাস নিতে পারছি না’। এরপরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক বর্ণবাদবিরোধী আন্দোলন।

ফ্লয়েডের মৃত্যুর পর তার পরিবারের করা মামলার তিনটি অভিযোগেই মঙ্গলবার মিনেসোটার হেনেপিন কাউন্টি আদালত চৌভিনকে দোষী সাব্যস্ত করেছেন। এই অভিযোগগুলো হলো ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন এবং নরহত্যা।

রায় ঘোষণার পর হেনেপিন কাউন্টি আদালত কক্ষ থেকে হাতকড়া পরিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা চৌভিনকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়। সূত্র: এএফপি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা