আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রে নিহত বাবার স্থলে ছেলে প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মঙ্গলবার ‘সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে’ আহত হয়ে মারা যাওয়ার পর তার ছেলে মাহামাত কাকাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে সামরিক বাহিনীর ট্রান্সিশনাল কাউন্সিল।

ত্রিশ বছরের বেশি সময় ধরে ৬৮ বছর বয়সী ইদ্রিস দেবি ক্ষমতায় ছিলেন। ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরদিন আজ মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে দুই পক্ষের লড়াইয়ের মধ্যে নিহত হন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেনদাও আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানান। পরে তিনি আবারও এক বিবৃতি দিয়ে জানান যে, মিলিটারি ট্রান্সিশনাল কাউন্সিল দেবির ছেলে মাহামাত কাকাকে অন্তর্বতী প্রেসিডেন্ট মনোনীত করেছে।

১৯৯০ সালে চাদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসা দেবি ছিলেন আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রনেতাদের মধ্যে অন্যতম। এর আগে তিনি একাধিকাবার সেনা অভ্যুত্থান ও বিদ্রোহীদের হত্যাচেষ্টার মুখ থেকে বেঁচে গেছেন।

গত ১১ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দেবি ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তার দমনমূলক শাসন ব্যবস্থার কারণে দেশটির বেশিরভাগ বিরোধী এই ভোট বর্জন করেছিল। আর নির্বাচিত হওয়ার পরদিন যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি নিহত হলেন।

মঙ্গলবার লিবিয়া সীমান্ত লাগোয়া দেশের উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান লড়াই পরিদর্শনে গিয়ে নিজে অস্ত্র হাতে তুলে নেন দেবি। এ সময় বিদ্রোহীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তার ছেলে মাহামাত কাকার নাম ঘোষণা করে সামরিক ট্রান্সিশনাল কাউন্সিলের মুখপাত্র বলেছেন, চাদের জনগণকে শান্তি, নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছে ন্যাশনাল কাউন্সিল অব ট্রানজিশন।

চার-তারকা জেনারেল মাহামাতের নেতৃত্বে সামরিক কাউন্সিল আগামী দেড় বছর দেশ শাসন করবে। তবে অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পরই আবারও অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান করা হবে বলে আশ্বাস দিয়েছে বর্তমানে ক্ষমতাসীন এই মিলিটারি কাউন্সিল।

চাদে ফ্রান্সের সামরিক সংশ্লিষ্টতা বিষয়ক ইতিহাসের লেখক নাথানিয়েল পাওয়েল বলেছেন, দেবির মৃত্যুর অর্থ চাদকে চরম এবং এক মারাত্মক অনিশ্চয়তায় ফেলে দিতে পারে। কারণ চাদের সেনা অভ্যন্তরীণভাবে বিভক্ত এবং দেশের অভ্যন্তরের বিভাজনও ব্যাপক।

ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের বন্ধু ছিলেন ইদরিস দেবি। বিশেষ করে আফ্রিকায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর লড়াইয়ে প্রেসিডেন্ট দেবি ছিলেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র।

মৃত্যু নিয়ে সন্দেহ : যে যুদ্ধক্ষেত্রে দেবির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এ খবর নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কিছু বিদেশি পর্যবেক্ষক কীভাবে একজন রাষ্ট্রপ্রধান এভাবে মারা যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা