ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন
খেলা

টি-টোয়েন্টিতেও হাঁটু গেড়ে প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত বছর শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের নির্যাতনে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে ক্যারিবীয়রা।

সেই নির্মম হত্যাকাণ্ডের পর ক্রীড়াঙ্গনে প্রথম প্রতিবাদ জানিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে হাঁটু গেড়ে প্রতীকী প্রতিবাদ শুরু করেছিলো তারা।

দলের অধিনায়ক কিরন পোলার্ড জানিয়েছেন, প্রতিটি ম্যাচের আগে তারা হাঁটু গেড়ে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে একাত্মতা জানাবেন।

দলের অনুশীলনের সময় পোলার্ড বলেছেন, এই সময়ে আমার জ্ঞান এটাই বলে, এই প্রতিবাদ আমরা চালিয়ে যেতে চাই। কারণ দল হিসেবে আমরা এটাই বিশ্বাস করি। আশা করছি, এই আন্দোলনে আমরা সমর্থন জানিয়ে যাবো। কারণ বিষয়টা এমন, যা আমাদের হৃদয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

২৩ অক্টোবর আসন্ন টুর্নামেন্টে প্রতিপক্ষ ইংল্যান্ডের সাথে ক্যারিবীয়দের প্রথম ম্যাচে তাদেরও সঙ্গী হবার আহ্বান জানানো হবে কিনা- এমন প্রশ্নে পোলার্ড বলেন, বর্ণবাদ ও ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে প্রত্যেকেরই আলাদা মত আছে। তাই আমি কাউকে এমনটা বলতে পারি না বা কোন কিছু প্রত্যাশা করতে পারি না। কারণ আপনি মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা করতে গেলে হতাশ হওয়ার সম্ভাবনা থাকে।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাঁটু গেড়ে মাটিতে বসে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করেন।

চলমান এই আন্দোলনে ক্যারিবীয়দের পক্ষে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট দলও হাঁটু গেড়ে প্রতিবাদ জানায়। ফলে চলমান এই আন্দোলনটি এখন বৈশ্বিকরুপ ধারণ করেছে।

নিরস্ত্র আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যার ঘটনায় প্রতিবাদ করেছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানের লিভারপুল।

একই সাথে সেই ঘটনায় নিজেদের কর্মীর অপরাধের দায় স্বীকার করে হাঁটু গেড়ে মাথা নত করে ক্ষমা চায় যুক্তরাষ্ট্রের পুলিশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা