খেলা

ক্রিকেট বিশ্ব চালাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অঢেল টাকা থাকায় বিশ্ব ক্রিকেট এখন ভারই চালাচ্ছে। ভারতীয় বোর্ডের অঢেল অর্থকড়ির কারণেই ক্রিকেটবিশ্বের মূল চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে দেশটি।

ইমরান মনে করেন, অর্থ এখন অনেক বড় একটা বিষয়। এটা খেলোয়াড়দের জন্যও যেমন সত্যি, ক্রিকেট বোর্ডগুলোর জন্যও সত্যি। আর সবাই জানে, টাকা এখন ভারতেই আছে। তাই বলে যেতে পারে, ভারতই ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে।

কিছুদিন আগে খেলোয়াড়দের ‘মানসিক ও শারীরিক সুস্থতা’ আর নিরাপত্তাকে কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। সফরটা হলে ২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যেত ইংল্যান্ডের কোনো দল। তাদের পাকিস্তান সফর বাতিল পাকিস্তানের জন্য ছিলো দ্বিতীয় ধাক্কা।

কারণ, এর তিন দিন আগেই নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে নিউজিল্যান্ড দল সফরে গিয়েও কোনো ম্যাচ না খেলে পাকিস্তান থেকে চলে যায়। নিউজিল্যান্ডও পাকিস্তান সফরে গিয়েছিল ১৮ বছর পর।

গোটা ব্যাপারটার সঙ্গেই টাকার একটা সম্পর্ক খুঁজে পাচ্ছেন ইমরান, আমার মনে হয় ইংল্যান্ডের মতো দলগুলো মনে করে পাকিস্তানের সঙ্গে খেলে তাঁরা অনেক বড় উপকার করে ফেলছে। এমন ভাবনার পেছনে অন্যতম কারণ হলো এই টাকা।

ভারতের সঙ্গে চাইলেও এমন ব্যবহার করতে পারত না ইংল্যান্ড, এমনটাই মনে করছেন ইমরান। তার ভাবনা, এই জায়গায় ভারত থাকলে ওরা এমন করার সাহসও পেত না। কারণ সেখানে অনেক টাকা-পয়সার ব্যাপার থাকত। এ কাজটা করে ইংল্যান্ড নিজেরাই নিজেদের ছোট করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা