খেলা

কাতারের টিকিট জার্মানীর হাতে

ক্রীড়া ডেস্ক: বিশাল ব্যবধানে জয় নিয়ে কাতার বিশ্বকাপে টিকিট নিশ্চিত করলো জার্মানী। নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে জার্মানি।

জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন টমাস মুলার।

গত মার্চে এই মেসিডোনিয়ার বিপক্ষেই ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিলো জার্মানিহান্স ফ্লিকের কোচিংয়ে বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে জিতলো সবকটিতেই।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিলো লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিলো।

৭০ থেকে ৭৩, তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন ভেরনার। মুলারের দারুণ ফ্লিক ডি-বক্সে পেয়ে জোরালো শটে প্রথম গোলটি করেন তিনি। পরের গোলটি ছিলো চমৎকার। ফ্লোরিয়ান ভিরৎজের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড।

৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয় নিশ্চিত করেন খানিক আগে ভেরনারের বদলি নামা মুসিয়ালা। করিম আদেইয়েমির পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলটি করেন বায়ার্নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আন্তর্জাতিক ফুটবলে ১৮ বছর বয়সী মুসিয়ালার এটি প্রথম গোল।

নিজেদের জয় আর গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়ার মাঠে আর্মেনিয়া পয়েন্ট হারানোয় কাতারের টিকেট নিশ্চিত হলো জার্মানির। আট ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।

আর্মেনিয়াকে ১-০ গোলে হারানো রোমানিয়া ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। ১২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে মেসিডোনিয়া। সমান পয়েন্ট নিয়ে চারে আর্মেনিয়া।
লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। লিখটেনস্টাইনের ১ পয়েন্ট।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা