ছবি: সংগৃহীত
খেলা

টাইগারদের হারালো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটার ও বোলারদের কেউই জ্বলে উঠতে পারেননি।

ব্যাটারদের ব্যর্থতায় টাইগারদের সংগ্রহ হয় ১৪৭ রান। বোলিংয়েও শ্রীলঙ্কাকে আটকাতে পারেননি শরিফুল-তাসকিনরা। শ্রীলঙ্কা এক ওভার হাতে রেখেই চার উইকেট জয় তুলে নেয়।

টাইগারদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুতে ভালো করতে পারেনি। এরপরও সহজেই ম্যাচ জিতেছে লঙ্কনরা। বাংলাদেশের বোলাররা লঙ্কান অন্য ব্যাটারদের আটকাতে পারলেও ৪ নম্বরে নামা অভিষ্কা ফার্নান্ডোকে আটকে রাখতে পারেননি। তার হাফসেঞ্চুরিতেই মূলত জয় পেয়েছে লঙ্কানরা। মিডল অর্ডার ব্যাটার অভিষ্কা ৪২ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস।

তাসকিন ও শরিফুল কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ফলশ্রুতিতে এক ওভার হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এদিন বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সৌম্য সরকার। এই স্লো মিডিয়াম পেসার ১২ রান খরচায় নেন দুটি উইকেট। তাসকিন এক উইকেট নিলেও প্রথম তিন ওভারে বেশ কৃপণ বোলিং করেন। ৩ ওভারে ১৪ রান দেওয়া তাসকিন চতুর্থ ওভারে দেন ১১ রান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম সবচেয়ে ব্যয়বহুল বোলিং করেন। ৪ ওভারে ৪১ রান দেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সফল হতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ সৌম্য সরকার করেন ৩৪ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা