আন্তর্জাতিক

ভারতে প্রতি ঘণ্টায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কার্যত দিশাহারা গোটা ভারত। দেশটিতে প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিন ধরে দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও, মঙ্গলবার যা ছাড়িয়েছে সাড়ে ১৭০০।

এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে নতুন আরও একটি তথ্য। আর তা হচ্ছে- ভারতে প্রতি ঘণ্টায় ১০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর ক্ষেত্রে ঘণ্টা প্রতি এই সংখ্যা ছাড়িয়েছে ৬০-এর ঘর।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত রোববার প্রতি ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। সেদিন ৬২ জনের মৃত্যু হয়েছে প্রতি ঘণ্টায়। সোমবার সেই সংখ্যাটা বেড়েছে আরও। সেদিন প্রতি ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল ১১ হাজার ৪০৮ জন। প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছিল ৬৭ জনে।

পরদিন মঙ্গলবার অবশ্য প্রতি ঘণ্টায় সংক্রমণের সংখ্যা সামান্য কমে দাঁড়ায় ১০ হাজার ৭৯৮ জনে। তবে মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় ৭০-এর ঘর। দৈনিক সাড়ে ১৭০০-এর বেশি মৃত্যু দেখা দিনে দেশটিতে প্রতি ঘণ্টায় মারা গেছে ৭৩ জন।

ভাইরাসের এই ব্যাপক সংক্রমণে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মঙ্গলবারই ছাড়িয়েছে ২০ লাখ। এর মধ্যে ৬২ দশমিক ০৭ শতাংশ রোগীই ৫টি রাজ্যের। সেগুলো হচ্ছে- মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, ছত্তিশগড় ও কেরালা।
দৈনিক সংক্রমণের মতোই দৈনিক মৃত্যুর তালিকায়ও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তবে দৈনিক মৃত্যুর ক্ষেত্রে দিল্লি দ্বিতীয় স্থানে থাকলেও দৈনিক সংক্রমণে মহারাষ্ট্রের পেছনে রয়েছে উত্তরপ্রদেশের নাম।

এই পরিস্থিতিতে দিল্লি ও মুম্বাইয়ের বেশ কয়েকটি হাসপাতালে দেখা দিয়েছে প্রবল অক্সিজেন সংকট। হাসপাতালগুলো বলছে, অবস্থা এমন যে, আর ৩-৪ ঘণ্টার মধ্যেই অক্সিজেনের স্টক শেষ হয়ে যাবে। তখন আর কিছু করার থাকবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা