আন্তর্জাতিক

বৃটেনে অর্থনীতি চাঙ্গা করতে চ্যালেঞ্জিং বাজেট

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনে করোনা মাহামারি ও বিভিন্ন বিধিনিষেধের কারণে থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করতে চ্যালেঞ্জিং বাজেট ২০২১ ঘোষণা করেছেন দেশটির চ্যান্সেলর ঋষি সুনাক।

বুধবার (৩ মার্চ )দেশটির হাউস অফ কমন্সে ২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বাজেটে করোনা মহামারি মোকাবেলা ও লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ অর্থনীতির চাকা সচল করাকে প্রধান্য দিচ্ছে সরকার।

ঋষি সুনাক আশা করছেন যে, মহামারির ধ্বংসাত্বক প্রভাবগুলো থেকে এ বাজেট দেশকে পুনরুদ্ধার করবে। বাজেট পেশকালে ফার্লো স্কিম আগামী সেপ্টম্বর পর্যন্ত বৃদ্ধি করার পাশাপাশি ইউনিভার্সাল ক্রেডিট প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ পাউন্ড প্রদানের মেয়াদ ৬ মাস বৃদ্ধি, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দাবীদাররা এককালীন ৫০০ পাউন্ড করে পাবেন বলে ঘোষণা দেন।

বাজেটে ন্যূনতম মজুরি আগামী এপ্রিল থেকে বৃদ্ধি করা হয়েছে ৮.৯১% প্রতি ঘণ্টায়।এছাড়া বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান পুণরায় চালু করার জন্য ৫ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে।এর অধিনে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে নন এ্যাসেনশিয়াল ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ও পাব, রেস্টুরেন্ট জিমসহ ব্যবসা প্রতিষ্ঠান পাবে ১৮ হাজার।

কন্টাক্টলেস পেমেন্ট বছরের শেষে ১০০ পাউন্ড উন্নীত করার কথা জানান অর্থমন্ত্রী। ১ এপ্রিল থেকে ২৩ বা তার বেশি বয়সের শ্রমিকরা তাদের বেতন প্রতি ঘণ্টায় ৮.৯১ পাউন্ড পাবে।বর্তমানে ২৫ বয়স থেকে থাকলেও বয়সসীমা ২৫ থেকে ২৩ বা তারও বেশি বয়সে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে ২৫ এরও বেশি বয়সী লোক ঘন্টা ৮.৭২ পাউন্ড পান, ২১ এবং ২৪ বছরের মধ্য যারা ৮.২০ পাউন্ড পান, ২১ এবং ২৪ বছরের মধ্যে যারা ৮.২০ পাউন্ড পান।

এবারের বাজেটে ১৭ শতাংশ ঋণ করতে হচ্ছে সরকারকে।আগামী বছর এই ঋণের পরিমাণ দাঁড়াতে পারে ১০ দশমিক ৩ শতাংশ।গত বছরের মার্চ থেকে দেশটিতে ৭০০,০০০ এর উপরে লোক চাকরি হারিয়েছে। যার ফলে অর্থনীতি ১০% হ্রাস পেয়েছে। বাজেটে স্কটল্যান্ড সরকারকে ১.২ বিলিয়ন পাউন্ড,ওয়েলস সরকারকে ৭৪০ মিলিয়ন পাউন্ড ও উত্তর আয়ারল্যান্ড নির্বাহীকে ৪১০ মিলিয়ন পাউন্ডের ঘোষণা দেন। এদিকে বাজেটকে সমর্থন করেছেন সাবেক চ্যান্সেলর সাজিদ জাবিদ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা