আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক করব আমি: আব্বাস সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নির্বাচনে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে কে বসবেন তা ঠিক করব আমি।

বৃহস্পতিবার ( ৪ মার্চ) মধ্যম গ্রামের এক সমাবেশ থেকে বাংলাকে এই বার্তা দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। বাম এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পর আইএসএফই যে বড় ফ্যাক্টর হবে তা জানান আব্বাস।

তিনি বলেন, হ্যাং বিধানসভা হলে তার দলই নির্ণায়ক হবে। তখন তিনি ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী। তাহলে গোপনে আব্বাসের সঙ্গে কি বিজেপির যোগাযোগ চলছে? আব্বাস জানালেন, বিজেপির সঙ্গে আইএসএফ যাবে না। তৃণমূলের সঙ্গেও নয়। নিজের শর্তেই আইএসএফ ভোটে লড়বে।

আব্বাসকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলে উল্লেখ করে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে, তিনি কখনও কল্পনা করেননি যে বাম-কংগ্রেস সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবে।

কিন্তু যে আব্বাস নুসরাত জাহানকে মুসলিম রীতি পালন না করার জন্যে দেহব্যবসায়ী বলেন, ববি হাকিম দূর্গাপুজো করেন বলে তাকে কাফের বলেন, তিনি সাম্প্রদায়িক ছাড়া কি? আব্বাস সিদ্দিকী বলেছেন, সাম্প্রদায়িকতার ট্যাগ ঝুলিয়ে কিছু হবে না। বৃহত্তম ব্রিগেড করে বুঝিয়ে দিয়েছি মানুষ আমার সঙ্গে আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা