আন্তর্জাতিক

মানুষ বছরে ১০০ কোটি টন খাদ্য অপচয় করছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রতি বছর মানুষ প্রায় ১০০ কোটি টন খাদ্যের অপচয় করছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি প্রকাশিত খাদ্য অপচয় সূচক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদনটি খাদ্য অপচয় নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বিস্তৃত প্রতিবেদন। এর আগে বিশ্বে খাদ্য অপচয়ের পরিমাণ সম্পর্কে যে ধারণা করা হয়েছিল নতুন প্রতিবেদনে উল্লেখিত সংখ্যাটি তার দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতিবছর এক জন মানুষ বাড়িতে গড়ে ৭৪ কেজি খাবার অপচয় করে। ২০১৯ সালে বিশ্বে প্রায় ৯৩ কোটি ১০ লাখ টন খাদ্য অপচয় হয়েছে। এই হিসেবে, ভোক্তাদের কাছে যাওয়া মোট ১৭ শতাংশ খাদ্য বাড়ি, খুচরা দোকান, রেস্তোরাঁ কিংবা অন্যান্য খাদ্য সেবা প্রতিষ্ঠানের ডাস্টবিনে ফেলা হয়েছে।

এতে বলা হয়েছে, অধিকাংশ খাদ্য অপচয়ের ঘটনা ঘটে বাসা-বাড়িতে। ভোগের স্তরে প্রাপ্ত খাদ্যের ১১ শতাংশ অপচয় বাড়িতে, ৫ শতাংশ খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানে এবং ২ শতাংশ খুচরা দোকানগুলোতে হয়। বৈশ্বিকভাবে মাথাপিছু খাদ্য অপচয়ের পরিমাণ ১২১ কেজি। এর মধ্যে ৭৪ কেজিই অপচয় হয় বাড়িতে।

আগে ভাবা হতো কেবল ধনী দেশগুলোতেই খাদ্য অপচয় হয়। তবে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ময়করভাবে দেখা গেছে, প্রায় সব দেশেই খাদ্য অপচয়ের মাত্রা সমান। এমনকি আফ্রিকার দরিদ্র দেশগুলোও রয়েছে এই তালিকায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা