আন্তর্জাতিক

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও দু’জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

তুর্কি কর্মকর্তারা জনিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়াকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ন্যাটো মিত্র তুরস্কের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

সামরিক হেলিকপ্টারটি এমন এলাকায় বিধ্বস্ত হয়েছে যেখানে তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায়।

এর আগে, ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা