আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৮.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে উত্তর-পূর্বের কেরমাডেক আইল্যান্ডে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করে দেশটির পূর্ব উপকূলে ‘অকল্পনীয় জলোচ্ছ্বাসের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে বাসিন্দাদের।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

কিন্তু শুক্রবার সকালে আগের দুটির চেয়ে শক্তিশালী তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানার পর কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনইএমএ নর্থল্যান্ড, ইস্ট কেপ ও গ্রেট ব্যারিয়ার দ্বীপের পাশাপাশি ওয়াংগেরেই দ্বীপপূঞ্জের মাতাটা থেকে তোলাগা উপসাগরীয় উপকূলের কাছাকাছি যারা আছেন তাদের অবশ্যই খুব দ্রুত উঁচু স্থানে কিংবা যতদূর সম্ভব অনেকটা দূরে চলে যাওয়ার নির্দেশ জারি করেছে।

এনএএমএ এক বিবৃতিতে বলেছে, ‘শক্তিশালী ঢেউ এবং জলোচ্ছ্বাস মানুষকে আহত কিংবা ডুবিয়ে দিতে পারে। সাঁতারু, সার্ফার, মাছ ধরেন এমন লোকজন, ছোট নৌকা ও উপকূলে বা তার কাছাকাছি থাকা মানুষজন ঝুঁকির মুখে রয়েছে।’

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী কিরি অ্যালান বলেছেন, ‘পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। যারা উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, সরকারিভাবে স্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদেরকে স্ব স্ব স্থানে থাকার আহ্বান জানাচ্ছি আমরা।’

যুক্তরাষ্ট্রের হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে ‘সুনামির তরঙ্গ পর্যবেক্ষণ করা হচ্ছে’ তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামির কারণে উপকূলে তিন মিটার অর্থাৎ ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ। এছাড়া পেরু, ইকুয়েডর এবং চিলিসহ দক্ষিণ আমেরিকার কিছু দেশের উপকূলেও এক মিটার উঁচু দিয়ে ঢেউ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা