আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হিমবাহ ধস, বহু মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে একটি বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। এতে অনেক বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখণ্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে এ হিমালয় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি স্থানীয় জলবিদুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেন, উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির আমি প্রতিনিয়ত নজর রাখছি।

তুষারধসে নদীর পানির স্তর বেড়ে যাচ্ছে। নদীর দু'ধারের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। তাদের কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। উত্তরখণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।

বিবিসি বলছে, হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিস্ফোরিত হওয়ায় তীব্র জলরাশি অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে জলস্তর হঠাৎ করেই বেড়ে যায় বেশ কয়েক মিটার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা