আন্তর্জাতিক

ইরাকে আইএসের গণকবর থেকে ১০৪ দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত ১০৪ ইয়াজিদির দেহাবশেষ খুঁজে বের করে এনে নিজেদের ধর্মীয় রীতি অনুসারে দাফন করা হয়েছে। ২০১৪ সালে তারা নিখোঁজ হওয়ার পর তাদের হত্যা করে গণকবর দেওয়া হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিবিসির সংবাদে বলা হয়েছে, গণকবর থেকে তাদের মরদেহ তুলে এনে নিনেভা প্রদেশের সিনজার পবর্তের কাছে কোহো গ্রামে দাফন করা হয়। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশনের প্রধান খাইরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নিহত ১০৪ জনের সকলেই পুরুষ। ২০১৪ সালের আগস্টে তাদের হত্যা করেছিল আইএস।

শনাক্ত হওয়া ১০৪ জনের মরদেহ কোহোতে আনার আগে গত ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশটির রাজধানী বাগদাদে অজানা সৈনিকদের স্মৃতিস্তম্ভে তাদের এক শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেকটি কফিনের ওপর সাজানো ছিল নিহত ব্যক্তিদের ছবি।

ইয়াজিদি মানবাধিকার কর্মী মির্জা দিনায়ি বলেন, ‘নিহতদের দেহাবশেষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রথম পদক্ষেপ এটি। আর অন্যান্য ভুক্তভোগীদের জন্যও এটি একটি অন্তবর্তী বিচারের পদক্ষেপ হবে। সেই সাথে গণহত্যা থেকে বেঁচে যাওয়া নারী-শিশুদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৪-১৫ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় ইয়াজিদি অধ্যুষিত এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালিয়েছিল আইএস। তারা এসময় কয়েক হাজার পুরুষকে হত্যা করে। এর পাশাপাশি নারী ও শিশুদের দাস হিসেবে নিলামে বিক্রিও করে আইএস জঙ্গিরা।

সেইসঙ্গে নির্বিচারে ইয়াজিদি নারীদের ওপর ধর্ষণের মতো নারকীয় অপকর্ম চালায়। ইয়াজিদিদের ওপর আইএসের তাণ্ডবকে জাতিসংঘ গণহত্যা হিসেবেও অভিহিত করেছিল।

২০১৪ সালের আগস্টে আইএসের হামলা চালানোর আগে ইরাকজুড়ে বাস ছিল প্রায় সাড়ে ৫ লাখ ইয়াজিদির। এই জিহাদি গোষ্ঠীর অত্যাচারে এদের মধ্যে সাড়ে ৩ লক্ষ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা