এবার মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট
আন্তর্জাতিক

এবার মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক : মিয়নামারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেওয়ার পর সামরিক বাহিনী এবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর আগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয়।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সেনা বাহিনী।

নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে।

বিবিসি অনলাইন জানায়, সোমবার দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আজ এই পদক্ষেপ নেয়া হল। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর শনিবার রাত থেকে টুইটার ইন্সটাগ্রামও বন্ধ করে দেয় সামরিক শাসক। এ বিষয়ে সামরিক বাহিনীর কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নাগরিক অধিকার নিয়ে কাজ করা সমাজ সংস্থাগুলো ব্ল্যাকআউটের আদেশকে চ্যালেঞ্জ করে ইন্টারনেট সরবরাহকারী এবং মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার মিয়ানমার নাগরিক। তারা প্রধান শহর ইয়াঙ্গুনে "সামরিক স্বৈরাশাসকে ব্যর্থ, ব্যর্থ; গণতন্ত্রের জয় হোক, জয় হোক – বলে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা এসময় নির্বাচিত নেতা অং সান সু চিসহ সেনাবাহিনী কর্তৃক আটককৃত অন্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

বিক্ষোভ দমাতে দেশটির প্রধান শহরগুলো অবরুদ্ধ করে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, অং সান সু চিসহ বেশ কয়েকজনকে আটক করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা