আন্তর্জাতিক

মিয়ানমারে দ্বিতীয় দিনে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে সামরিক অভ্যুত্থানের প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দিনের মতো হাজারের বেশি সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করছে।

রোববার ( ৭ ফেব্রুয়ারি) মিও উইন (৩৭) নামের এক বিক্ষোভকারী এএফপি নিউজ এজেন্সিকে বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র না পাচ্ছি ততক্ষণ আমরা বিক্ষোভ চালিয়ে যাব এবং দাবি জানাব।খবর: এএফপি।

এদিকে বিক্ষোভ প্রতিহত করতে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তায় পুলিশের গাড়ি এবং দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। এর আগে শনিবার সামরিক সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

রোববার সকালে মাওলামাইন এবং মানডালায় ছোট আকারের বিক্ষোভ শুরুর খবর পাওয়া গেছে। গত নভেম্বরের নির্বাচনে জয়ী এনএলডি পার্টির নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট বর্তমানে গৃহবন্দি রয়েছেন।

দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘটনাকে জঘন্য এবং বেপরোয়া আচরণ বলে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এই ঘটনা মিয়ানমারের জনগণের মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে ফেলতে পারে। গত সোমবার সকালে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনী।

গত বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারপর থেকেই মূলত দুপক্ষের মধ্যে উত্তেজনা। প্রথম থেকেই সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেই মূলত সোমবার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। একই সঙ্গে দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের কয়েকদিন পর দেশজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়। এরপর দেশে ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। ফলে সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন স্তরের জনগণ তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়েছে।

শনিবার কারখানার শ্রমিক, ছাত্রসহ হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে অং সান সু চির মুক্তি দাবি করে। তারা ইয়াঙ্গুনের রাস্তায় পদযাত্রা করার সময় বাসগুলো হর্ন বাজিয়ে তাদের প্রতি সমর্থন জানায়। পথচারীরা তিন আঙ্গুল উচিয়ে হাঙ্গার গেমস স্যালুট প্রদর্শন করে। হাঙ্গার গেমস সিনেমায় দেখানো এই প্রতীকটি ওই অঞ্চলে প্রতিবাদ প্রকাশের ভাষা হয়ে উঠেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা